ওপার বাংলার অভিনেত্রী অনামিকা সাহার স্মৃতিতে প্রসেনজিৎ-দেবশ্রী জুটির গল্প
বাংলা ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেত্রী অনামিকা সাহা তার প্রায় ৪০ বছরের অভিনয় জীবনের অভিজ্ঞতা এবং ইন্ডাস্ট্রির পরিবর্তনের নানা দিক তুলে ধরেছেন। ছোট পর্দা থেকে বড় পর্দা—দুটি ক্ষেত্রেই এখনো চুটিয়ে অভিনয় করছেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অনামিকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়ের সম্পর্ক নিয়ে কিছু স্মৃতি শেয়ার করেছেন।
অনামিকা জানান, “আমার বাড়িতে থাকা লাল সোফায় বহুবার বুম্বা (প্রসেনজিৎ) আর দেবশ্রী এসে গল্প করেছে।” তিনি বলেন, “দেবশ্রীর দাদা মারা যাওয়ার পর তার কান্নার দৃশ্য আমি ভুলতে পারি না। ওকে গাড়ি করে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। এরপর বুম্বাও এসে সেখানে বসে দেবশ্রীকে বোঝানোর চেষ্টা করেছিল। তারপর গাড়ি করে তাকে নিয়ে চলে গেল।
অভিনেত্রীর মেয়ে তখন অনেক ছোট ছিল এবং মাঝে মাঝে ওরা গল্প করতে করতে তার সঙ্গে কথা বলত। অনামিকা উল্লেখ করেন, “আমরা অনেক ভালো সময় কাটিয়েছি একসাথে।” তবে, প্রসেনজিৎ ও দেবশ্রীর সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি—যা নিয়ে অনামিকার কিছুটা আক্ষেপও রয়েছে।
এই সাক্ষাৎকারে উঠে এসেছে বাংলা ইন্ডাস্ট্রির এক সময়ের জনপ্রিয় জুটির ব্যক্তিগত ও পেশাদারী সম্পর্কের নানা দিক, যা আজও ফ্যানদের মনে স্পর্শ রেখে যায়।

0 Comments