জোনাথন জসকে গুলি করে হত্যা করা হয়েছে।

পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’ অভিনেতা জোনাথন জসকে গুলি করে হত্যা
সান অ্যান্টোনিও, টেক্সাস | ১ জুন ২০২৫:
জনপ্রিয় মার্কিন অভিনেতা ও ভয়েস আর্টিস্ট জোনাথন জসকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার স্থানীয় সময় বিকেলে সান অ্যান্টোনিও শহরের নিজ বাড়ির কাছে এ হত্যাকাণ্ড ঘটে।
সান অ্যান্টোনিও পুলিশ বিভাগ জানিয়েছে, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় জসকে পড়ে থাকতে দেখে। অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগ পর্যন্ত পুলিশ সদস্যরা তাকে বাঁচানোর চেষ্টা করে। তবে পরে জরুরি সেবাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর একজনকে খুনের সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছেন যে, "আমি তাকে গুলি করেছি।"
জোনাথন জস মার্কিন জনপ্রিয় টিভি সিরিজ ‘Parks and Recreation’-এ অভিনয় করে পরিচিতি পান। পাশাপাশি অ্যানিমেটেড সিরিজ ‘King of the Hill’-এ জন রেডকর্ন চরিত্রে কণ্ঠ দেন তিনি। ১৯৯৬ সালে মূল ভয়েস অভিনেতা ভিক্টর অ্যারনের মৃত্যুর পর থেকে তিনি এই চরিত্রে নিয়মিত কণ্ঠ দিচ্ছিলেন।
সম্প্রতি এই সিরিজটি নতুন করে নির্মাণ করা হয়েছে এবং ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে ৪ আগস্ট থেকে প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, নতুন এই সংস্করণেও অংশ নিয়েছিলেন জস।
তার হঠাৎ মৃত্যুতে ভক্ত ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত চলছে বলে জানিয়েছে সান অ্যান্টোনিও পুলিশ বিভাগ।
সূত্র: বিটি
0 Comments