Sponsored

সিএনএনের প্রতিবেদনে: পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে হুড়োহুড়ি, শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি

সিএনএন সাংবাদিকের দাবি

পাকিস্তানের পালটা জবাব:

দিল্লি ও ইসলামাবাদ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তবে যুদ্ধবিরতির ঠিক আগে পাকিস্তানের শক্তিশালী পাল্টা হামলায় ভারতের সামরিক স্থাপনা ও বিমানঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

সিএনএনের সাংবাদিক নিক রবার্টসন জানিয়েছেন, ভারত যখন পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়, তখন পাকিস্তান দ্রুত এবং শক্তিশালী মিসাইল ও রকেট হামলা চালিয়ে ভারতের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার লক্ষ্য করে। এতে ভারত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে।

উভয় দেশের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয় ৭ মে, যখন ভারতের হামলায় পাকিস্তানে ৩১ জন বেসামরিক নিহত হন। পাকিস্তান তখন ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস করে পাল্টা জবাব দেয়। শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনৈতিক চাপ ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার রাতে যুদ্ধবিরতি কার্যকর হয়।

নিক রবার্টসনের বরাতে জানা গেছে, পাকিস্তানের জন্য পানির অধিকার একটি গুরুত্বপূর্ণ ইস্যু রয়ে গেছে, যা পরবর্তী আলোচনার বিষয় হবে।



Post a Comment

0 Comments