Sponsored

মির্জা আব্বাসের কড়া অভিযোগ: জাপানে বসে ড. ইউনূস বিএনপির বদনাম করছেন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ড. ইউনূস জাপানে বসে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছেন। দেশের বাইরে বসে এমন কথা বলা লজ্জাজনক।’ তিনি আরো বলেন, ‘একটি দল নির্বাচন চায়, আর একটি ব্যক্তি নির্বাচন চায় না। সেই ব্যক্তি হচ্ছেন ড. ইউনূস।’

বৃহস্পতিবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি জানান, ‘বিএনপি বরাবরই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে। ড. ইউনূস নিজেই আগে ডিসেম্বর নির্বাচন চাইতেন, পরে সেটা পরিবর্তন করে জুন মাসের কথা বললেন, যা বাস্তবায়ন সম্ভব নয়।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘যদি নির্বাচন না হয়, তার দায়ভার ড. ইউনূসকে নিতে হবে, বিএনপির নয়। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকারের জন্য আন্দোলন করবে। নির্বাচন বাধ্যতামূলক এবং দেশের উন্নতির জন্য প্রয়োজন।’

তিনি বর্তমান সরকারের সংস্কার নীতি নিয়েও সমালোচনা করে বলেন, ‘সরকার বিদেশ থেকে পরামর্শক আমদানি করেছে সংস্কারের নামে। শহীদ জিয়াউর রহমান বহু সংস্কার করেছিলেন দেশেই, কোনো বিদেশি পরামর্শক আনেননি। সংস্কারের নাম করে আজ তারা নির্বাচন দিতে চায় না।

ALL BD NEWS

all-bd-news7.blogspot.com 



Post a Comment

0 Comments