Sponsored

বনানীতে এক্সপ্রেসওয়েতে লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

       রাজধানীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: লরির নিচে চাপা পড়ে দুইজনের মৃত্যু
 

All BD News প্রতিবেদক:
রাজধানীর বনানীতে কাকলি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের কাছে সিমেন্টবোঝাই লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে রোববার (২৫ মে) সকাল ৯টার দিকে।

নিহতরা হলেন — আশফাক রহমান ও আসিফ মাহমুদ। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক লরির হেলপার রবিউল ইসলামকে আটক করেছে, তবে চালক পলাতক রয়েছেন।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরোয়ার জানান,
“উত্তরাগামী একটি মোটরসাইকেল কাকলি এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে ওঠার সময় পিছন দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই লরি সেটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।”

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি দল। তারা মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং পলাতক চালককে ধরতে অভিযান চলছে।




 

Post a Comment

0 Comments