Sponsored

বাসের যাত্রীবেশী প্রতারকের দেওয়া বিষাক্ত পানি পান করে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামের মর্মান্তিক মৃত্যু

কুষ্টিয়া: যশোর থেকে কুষ্টিয়ায় আসার পথে বাসে যাত্রীবেশী এক প্রতারকের দেওয়া বিষাক্ত পানি পান করে গুরুতর অসুস্থ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আবুল কালাম (৬০)। তিনি ছিলেন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার।

মঙ্গলবার (২০ মে) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, প্রতারকটি ঝিনাইদহ বাসস্ট্যান্ড থেকে যাত্রী সেজে বাসে ওঠে এবং আবুল কালামের পাশের সিটে বসে তাকে পানি পান করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতারক বাস থেকে পালিয়ে যায়।

অসুস্থ অবস্থায় সোমবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আবুল কালামকে। হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দীন জানান, তিনি চেতনানাশক মিশ্রিত পানি পান করার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নিহতের পরিবার প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পরিবারের সদস্যরা সচেতনতার আহ্বান জানিয়ে বলেন, “অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় কখনো গ্রহণ করা ঠিক নয়।”


 All bd news//

Post a Comment

0 Comments