Sponsored

অনলাইন জুয়া নিষিদ্ধ, নতুন সাইবার সুরক্ষা আইনের অনুমোদন পেল অন্তর্বর্তীকালীন সরকার


 

সংবাদ শিরোনাম:

অনলাইন জুয়া নিষিদ্ধ, নতুন সাইবার সুরক্ষা আইনের অনুমোদন পেল অন্তর্বর্তীকালীন সরকার

সংবাদ বিবরণ:

অনলাইন জুয়া নিষিদ্ধ করে নতুন সাইবার সুরক্ষা আইন অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এই তথ্য জানান। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এ সপ্তাহেই আইনটি চূড়ান্ত হওয়ার কথা।

নতুন এই আইনে অনলাইন জুয়ার পাশাপাশি অন্যান্য সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন ধারাসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে বিদ্যমান সাইবার সিকিউরিটি আইনের ৯টি মনগড়া ধারা বাতিল করা হয়েছে, যার ফলে ওই ধারায় দায়ের হওয়া ৯০ শতাংশ রাজনৈতিক মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

ড. আসিফ নজরুল বলেন, "বিগত সরকারের আমলে জাতির পিতা ও জাতীয় পতাকা অবমাননার নামে যেসব মামলা হতো, সেগুলোসহ ৯টি মনগড়া ধারা বাতিল করা হয়েছে।"

উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা আইনের পাশাপাশি ‘সীমানা পুনর্নির্ধারণ’ ও ‘সিভিল প্রসিডিউর কোর্ট (সিপিসি)’ আইন খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। নতুন সিপিসি আইনের মাধ্যমে সিভিল মামলা দ্রুত নিষ্পত্তি করার সুযোগ সৃষ্টি হবে।

All BD News

Post a Comment

0 Comments