Sponsored

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, জিম্মি মুক্তিতে চুক্তি ঝুঁকির মুখে


 

গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, জিম্মি মুক্তিতে চুক্তি অনিশ্চিত

গাজার চলমান সংঘর্ষের মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে নতুন একটি প্রস্তাব জমা পড়লেও সেটি হামাস প্রত্যাখ্যান করেছে। হামাসের এক জৈষ্ঠ্য কর্মকর্তা বৃহস্পতিবার বিবিসিকে জানান, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের পরিকল্পনায় ইসরাইল সায় দেওয়ার পরও তাদের মূল দাবি পূরণ না হওয়ায় তারা চুক্তিতে সম্মত হয়নি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইল ইতোমধ্যে প্রস্তাবটি অনুমোদন করেছে এবং এখন হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি গণমাধ্যম বলছে, ৬০ দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে হামাস জীবিত ১০ জন এবং ১৮ জনের মৃতদেহ হস্তান্তর করতে পারে। তবে হামাসের দাবি, এই প্রস্তাব তাদের মূল দাবিগুলো পূরণ করেনি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জিম্মিদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং মার্কিন প্রস্তাব মেনে নেওয়ার কথা জানান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটও নিশ্চিত করেন, প্রেসিডেন্টের নেতৃত্বে স্টিভ উইটকফ হামাসের কাছে একটি যুদ্ধবিরতি প্রস্তাব জমা দিয়েছেন যা ইসরাইল অনুমোদন করেছে।

বিশ্বজুড়ে গাজার সংকট নিরসনে দ্রুত কোনও সমাধান আসার প্রত্যাশায় এখন নজর গাজায়।

:অল বিডি নিউজ //


Post a Comment

0 Comments