Sponsored

আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মেহেদী হাসান মিরাজ

 অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ 


সংবাদ শিরোনাম:

আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মেহেদী হাসান মিরাজ

সংবাদ বিবরণ:

এপ্রিল মাসের পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসির মাস সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান ও স্পিনার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তার ব্যাট ও বল দুটোতেই দুর্দান্ত পারফরম্যান্স তাকে এই সম্মান এনে দিয়েছে। একই তালিকায় আছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্সও।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মিরাজ তিন ইনিংসে ফাইফার তুলে নিয়েছেন। দ্বিতীয় টেস্টে ম্যাচসেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। সিলেটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫২ রানে পাঁচ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫০ রানে আরও পাঁচ উইকেট নিয়েছিলেন। চট্টগ্রামে ব্যাট হাতে ১৬২ বলে ১০৪ রান ও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩২ রান খরচায় পাঁচ উইকেট নেন মিরাজ। এপ্রিল মাসে তার ব্যাটিং গড় ছিল ৩৮.৬৬, আর বল হাতে গড় ১১.৮৬।

অন্যদিকে, জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি সিলেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন এবং পুরো সিরিজে ৩৯.২ ওভারে ৯ উইকেট শিকার করেছেন। নিউজিল্যান্ডের বেন সিয়ার্স পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৮.২ ওভার বোলিং করে ১০ উইকেট নিয়েছেন।

আইসিসির এই মাস সেরা ক্রিকেটারের পুরস্কারটি সমর্থক ও বাছাইকৃত সংবাদকর্মীদের ভোটের মাধ্যমে নির্ধারণ করা হবে।

All BD News

Post a Comment

0 Comments