নিউজ শিরোনাম:
মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা শুরু করলেন কাবার ইমাম শায়খ ড. সালেহ আল হুমাইদ
হজের অন্যতম রোকন আরাফায় অবস্থানের দিন আজ, দিকনির্দেশনা দিলেন শায়খ সালেহ
মক্কা, ৯ জিলহজ:
সৌদি আরবের মসজিদে নামিরাহ থেকে আজ (৯ জিলহজ) থেকে হজের খুতবা দেওয়া শুরু করেছেন কাবার ইমাম ও খতিব, শায়খ ড. সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। এই তথ্য নিশ্চিত করেছে মসজিদে হারাম ও মসজিদে নববির খবর সরবরাহকারী ওয়েব পোর্টাল ‘হারামাইন শরিফাইনে’।
শায়খ ড. সালেহ আল হুমাইদ এর পরিচয়:
শায়খ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালে মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে স্নাতক ও পরে মাস্টার্স (১৯৭৬) ও পিএইচডি (১৯৮২) ডিগ্রি অর্জন করেন। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে শরিয়াহ অনুষদে শিক্ষকতা শুরু করে পরে ইসলামী অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৩ সালে মাত্র ৩৩ বছর বয়সে মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন। তিনি সৌদি আরবের শুরা কাউন্সিল ও হাই জুডিশিয়ারি কমিশনের প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য এবং সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা হিসেবে কর্মরত।
আরাফার ময়দানে আজ অবস্থানের দিন:
আজ ৯ জিলহজ, হাজিদের জন্য ‘উকুফে আরাফাহ’ বা আরাফার ময়দানে অবস্থানের দিন। এটি হজের অন্যতম রোকন এবং ফরজ। নবী মুহাম্মদ (সা.) বলেছেন, “আল-হাজ্জু আল-আরাফাহ” অর্থাৎ আরাফার ময়দানে উপস্থিত থাকা হজের শর্ত।
আজ জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা ওয়াজিব। যদি কেউ সূর্যাস্তের আগে আরাফার সীমার বাইরে চলে যায়, তবে তাকে আবার ফিরে এসে অবস্থান করতে হবে। আর যদি কেউ জোহর থেকে সূর্যাস্তের মধ্যে আরাফায় উপস্থিত হতে না পারেন, তবে রাতের মধ্যেই সুবহে সাদিক পর্যন্ত অন্তত কিছুক্ষণ আরাফায় অবস্থান করতে হবে। এটি না করলে হজ বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য, আরাফায় অবস্থান করার মাধ্যমে মুসলমানরা নিজেদের হজের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রজ পূরণ করেন এবং আল্লাহর কাছে তওবা ও দোয়া করেন।
:অল বিডি নিউজ

0 Comments