বরিশাল, ২০২৫ – ঢাকার গুলিস্তান থেকে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে পৌঁছেছেন ইমদাদুল হক। তিনি জানান, ঢাকা থেকে বরিশাল পর্যন্ত যাত্রার জন্য জোড়া টিকিটের দাম দেড় হাজার টাকা, এক জনের জন্য ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে।
ইমদাদুল হক বলেন, “ঢাকায় গাড়ি খুব কম, ভাড়া যা মনে চায় তাই নিচ্ছে। আগে যেখানে ৫০০ টাকা ভাড়া ছিল, এখন সেটা বেড়ে ৮০০ থেকে হাজার টাকা হয়েছে। প্রশাসন বা ম্যাজিস্ট্রেট কোথাও দেখা মেলে না। তাই যাত্রীরা বড় ধরনের ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।”
তিনি আরও জানান, বরিশাল থেকে বরগুনার বেতাগী যেতে অতিরিক্ত ছয়-সাতশো টাকা খরচ করতে হচ্ছে যাত্রীদের, কারণ সব গাড়িতেই ভাড়া বেশি নেওয়া হচ্ছে।
স্থানীয় যাত্রী ও পরিবহন কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
:অল বিডি নিউজ

0 Comments